শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রলীগ-আ.লীগের চার নেতা গ্রেফতার, মুক্তির দাবিতে থানার সামনে মিছিল

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার মোরগমহাল থেকে তাদের গ্রেফতার করা হয়। রাত ৯টার দিকে তাদের মুক্তির দাবিতে করিমগঞ্জ থানার সামনে মিছিল করেছেন দলের কর্মী ও সমর্থকরা।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের গ্রেফতারের খবর পেয়ে রাত ৯টার দিকে শতাধিক ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী থানার সামনে মিছিল করে তাদের মুক্তি দাবি করেন। এ অবস্থায় গ্রেফতারকৃতদের প্রিজনভ্যানে তোলার সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। মিছিলটি পরে থানার সামনের ব্রিজে বেশ কিছুক্ষণ অবস্থান করে। কিছুক্ষণ পর বিএনপির কিছু নেতাকর্মী এসে পাল্টা স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খবর পেয়ে রাত ১১টার দিকে থানায় গিয়ে ওসিকে পাওয়া যায়নি। তবে ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিন জনের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল, তারা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। তাদের মুক্তির দাবিতে থানার সামনে মিছিল করেছেন দলের কর্মী ও সমর্থকরা। রাত ১০টার দিকে গ্রেফতারকৃতদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By