শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে গণপূর্ত ভবন ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

সীমু দা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

গোপালগঞ্জ শহরের গণপূর্ত ভবনের সামনে রাখা একটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। এ সময় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ হয়। বুধবার দিবাগত গভীর রাতে এসব ঘটনা ঘটে।

গণপূর্ত বিভাগের কর্মচারী নাসির উদ্দিন বলেন, ‘রাত সাড়ে ৪টার দিকে নৈশপ্রহরীর চিৎকারে ঘুম ভাঙে। বাসা থেকে বের হয়ে দেখি ভবনের সামনে রাখা পিকআপে আগুন জ্বলছে। গাড়ির চারপাশে ও সড়কজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা পেপসির বোতলে ভরা পেট্রোল ছুড়ে মেরেছে। একটি বোতল অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যার ভেতরে এখনও পেট্রোল রয়েছে। আশেপাশে ভাঙা কাঁচ ও জ্বালানির গন্ধ পাওয়া গেছে।’

এদিকে, গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। রাত ৩টা থেকে ৪টার দিকে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, ‘রাত সাড়ে ৪টার দিকে খবর পাই, গণপূর্ত ভবনের সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ছাড়া সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছিল, যা আমরা তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলেছি।’

বৃহস্পতিবার শহরের লঞ্চঘাট এলাকায় দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে এবং শহরের বিভিন্ন প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, আগের দিনের তুলনায় যাত্রীসংখ্যা অনেক কম।

গোপালগঞ্জের পুলিশ লাইন মোড়ের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ইমাদ পরিবহনের কাউন্টার সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে প্রতি ১০ মিনিট অন্তর বাস ছাড়লেও সকাল থেকে মাত্র তিনটি বাস গোপালগঞ্জ থেকে ছেড়ে গেছে। দূরপাল্লার বাসও সীমিত আকারে চলাচল করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

অন্যদিকে, গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার উলপুরে অবস্থিত ব্যাংকটির একটি শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকটির ফিল্ড অফিসার নাগর আলী বলেন, ‘রাত ২টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিরাপত্তাকর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়। ব্যাংকটির তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘রাত ২টার দিকে কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে উলপুর গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ প্রক্রিয়া চলমান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By