শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দিনে-দুপুরে সরকারি কর্মকর্তার বাসভবনে চুরি

সীমু দা
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সহকারী কমিশনার (ভূমি) অফিসে দাফতরিক কাজে অবস্থান করছিলেন। এই সুযোগে চোরেরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে আলমারি ও কক্ষ তছনছ করে মূল্যবান কিছু সামগ্রী নিয়ে যায়।

ঘটনার পরপরই গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, চুরির বিষয়ে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, আমি অফিসে কাজে বাইরে একটি প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। এ অবস্থায় বাড়ির দারোয়ান ফোনে জানায়, ঘরে তালা ভাঙা অবস্থায় কিছু সামগ্রী উধাও। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আমি আশা করছি দ্রুতই অপরাধীরা ধরা পড়বে।

ঘটনাটি গোয়ালন্দ উপজেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By