শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘নতুন কুঁড়ি’তে সেরা দশের লড়াই

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা, প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশু-কিশোর আশা জাগাচ্ছে নতুন প্রজন্মের প্রতিভা আবিষ্কারে।

এমনটাই জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। 

এক মেইল বার্তায় আরও জানানো হয়, ২১ অক্টোবর শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর চূড়ান্ত বাছাই পর্ব। চূড়ান্ত বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জনকারী দশ জন করে প্রতিযোগী ‘সেরা দশ’ পর্বে অংশগ্রহণ করবে। তবে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দশ জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই ‘সেরা দশ’ পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। 

সেরা দশের বাছাই পর্ব চলবে ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। এ পর্বের অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল পাওয়া যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)। 

এছাড়াও ‘সেরা দশ’ পর্বে নির্বাচিত প্রার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেয়া হবে। অডিশনের দিন প্রার্থীদের অবশ্যই ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে।

‘সেরা দশ’ পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে। বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি সম্প্রচারিত স্ক্রল থেকেও জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By