শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এমার সিনেমা দেখতে হলে ন্যাড়া হতে হবে!

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

নিউ ইয়র্কের প্রিমিয়ার উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইয়োরগস ল্যানথিমস পরিচালিত নতুন ছবি ‘বাগোনিয়া’। তবে ছবির গল্প নয়, বরং ভাইরাল হয়েছে এক অনন্য প্রচারণা—শুধু ন্যাড়া দর্শকদের জন্য বিশেষ স্ক্রিনিং!

এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ পড়ে গেছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের এক প্রেক্ষাগৃহে ছবিটির প্রমোশনাল প্রদর্শনী আয়োজন করা হয়েছিল এমনভাবে, যাতে কেবল সেই দর্শকরাই প্রবেশ করতে পারেন যাদের মাথায় একটিও চুল নেই! অর্থাৎ, আপনি যদি সিনেমা হলে ঢুকতে চান, তাহলে প্রথমেই মাথা কামিয়ে ফেলতে হবে!

এই অভিনব প্রচারণা ঘিরে আলোচনার ঝড় উঠলেও, ছবির নায়িকা এমা স্টোন এটিকে একেবারেই হালকা মেজাজে দেখেছেন। নিউ ইয়র্ক প্রিমিয়ারে তিনি হেসে বললেন, ‘আসলে এটা নিছকই একটা মজার ব্যাপার। সবাই মজা পেয়েছে, আমিও।’

স্টোনের সঙ্গে উপস্থিত ছিলেন সহ–অভিনেতা জেসি প্লেমন্স এবং পরিচালক ইয়োরগস ল্যানথিমস। তিনজনই একমত, প্রচারণাটি যতটা মজার, ঠিক ততটাই অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়েছে। ল্যানথিমস বললেন, ‘ভাবিনি মানুষ এতটা উচ্ছ্বাস দেখাবে। কিন্তু তারা যেভাবে সাড়া দিয়েছে, সেটি অসাধারণ। আমরা একটা হাস্যরসাত্মক প্রচারণা চেয়েছিলাম—এটা সফল হয়েছে।’

অভিনেতা স্টাভরোস হালকিয়াস, যিনি ছবির একটি ছোট কিন্তু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তিনি মন্তব্য করেন, ‘অনেকেই টাক হতে চায় কিন্তু একটু ধাক্কা দরকার হয়। এই স্ক্রিনিংটাই সেই ধাক্কা দিয়েছে।’

ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে ষড়যন্ত্র তত্ত্ব, মানব মনস্তত্ত্ব এবং ভিনগ্রহী আতঙ্কের মিশেলে। গল্পে দেখা যায় টেডি (জেসি প্লেমন্স) নামের এক মৌচাষি, যে তার চাচাতো ভাইয়ের (আইডান ডেলবিস) কথায় বিশ্বাস করে, বহুজাতিক কর্পোরেশনের সিইও মিশেল ফুলার (এমা স্টোন) আসলে একজন ভিনগ্রহী প্রাণী, যে পৃথিবী ধ্বংসের পরিকল্পনা করছে।

এই সন্দেহ থেকেই তারা মিশেলকে অপহরণ করে এবং এক পর্যায়ে তার মাথা কামিয়ে দেয়—প্রমাণের আশায় যে তিনি মানুষ নন! গল্পের এই দৃশ্যই পরে প্রচারণার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বাস্তবে, চরিত্রটির প্রয়োজনে এমা স্টোন নিজের মাথা কামিয়েছিলেন, যা হলিউডে বেশ বিরল দৃশ্য। এই সাহসী পদক্ষেপ থেকেই চলচ্চিত্রের প্রচারণা দল ধারণা পায়—যদি দর্শকদের মধ্যেও কেউ সেই সাহস দেখায়, তাহলে সেটিই হবে প্রচারণার সবচেয়ে আলোচিত দিক। ফলাফল, ‘বাল্ড স্ক্রিনিং’ বা ‘ন্যাড়া দর্শকদের বিশেষ প্রদর্শনী’! প্রিমিয়ারে টিম ‘বাগোনিয়া’ এমা স্টোন মনে করেন তার চরিত্র মিশেল ফুলার এক রহস্যময় প্রতীক—ক্ষমতা ও কর্পোরেট প্রভাবের চরম উদাহরণ। তিনি বলেন, ‘‘মিশেল ফুলার এমন এক নারী, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান। কিন্তু যখন মানুষ তাকে বোঝার চেষ্টা করে, তখনই ভয় জন্ম নেয়। আমি চাই দর্শকরা তাকে শুধু ‘ভিনগ্রহী’ নয়, বরং আধুনিক সমাজের এক রূপক হিসেবে দেখুক।”

সবশেষে, ‘বাগোনিয়া’ নিয়ে উৎসাহী দর্শকদের উদ্দেশে এমা স্টোন বলেন, ‘এই সিনেমা এমন এক যাত্রা যেখানে আমরা নিজেদের বিশ্বাস, ভয়, আর মানবতার সীমা নিয়ে প্রশ্ন তুলি। আমি চাই মানুষ সিনেমা দেখে শুধু বিনোদিত নয়, চিন্তিতও হোক।’

অভিনেত্রী আরও বলেন, ‘মানুষ সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছে, হাসছে, ভাবছে—এটাই তো চাই। টাক স্ক্রিনিং হোক বা ষড়যন্ত্রের গল্প—সবই শেষ পর্যন্ত একটাই জিনিসে গিয়ে মিশে যায়, মানুষকে একসঙ্গে হাসানো আর ভাবানো।’

ছবিটি যুক্তরাষ্ট্রে এই শুক্রবার (২৪ অক্টোবর) থেকে সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আর অক্টোবর ৩১ তারিখে এটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এমা স্টোন সূত্র: দ্য হলিউড রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By