শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দেশের শিক্ষাকে এগিয়ে নিতে বিশেষজ্ঞ টিম করা হয়েছে: তারেক রহমান

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে শিক্ষাবিদদের সমন্বয়ে একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে। তারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে। আমি দেশে এলে বিশ্বাস করি, সবার সঙ্গে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো- কীভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো।’

শনিবার (২৫ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত বিএনপির ৩১ দফা বিষয়ক মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। বিকাল ৩টার দিকে পুরো স্কুলমাঠ কানায় কানায় ভরে যায়। শুধু শিক্ষার্থী নয়, বিএনপির নেতাকর্মী, শিক্ষক ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পুরো মাঠ বিএনপির ৩১ দফা কর্মসূচির প্ল্যাকার্ড ও ব্যানার দিয়ে সাজানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান তার বক্তব্যে বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনবো। তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।’

বিকাল সাড়ে ৪টার দিকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘জীবনে সফলতার কোনও শর্টকাট পন্থা নেই। এখন তোমাদের হাতে হয়তো নানাররকম ইলেকট্রনিক গেজেট আছে। প্রয়োজনে অপ্রয়োজনে নানাকিছু দেখতে গিয়ে পড়াশোনায় মনযোগ নষ্ট হয়।’

বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার শিক্ষার্থী গত ১৬ আগস্ট এক মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নেয়। সেই পরীক্ষা মূল্যায়ন শেষে শনিবার ফলাফল ঘোষণা করা হয়। এতে চারটি ক্যাটাগরিতে মোট ৪০ শিক্ষার্থীকে মেধা পুরস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By