সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

সীমু দা
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%87%E0%A6%AE%E0%A6%B8 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে গোলশূন্য (০-০) ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।


আজ সোমবার ২১ সেপ্টেম্বর জাপানের নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিয়ানমার। তবে বাংলাদেশ দলের জমাট রক্ষণভাগ এবং গোলরক্ষকের বিচক্ষণতার কারণে তাদের প্রতিটি আক্রমণই ব্যর্থ হয়ে যায়। এর মাঝে বাংলাদেশ দলও কয়েকটি প্রতি-আক্রমণ চালালেও গোলমুখ খুলতে ব্যর্থ হয়।


দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে মিয়ানমার আক্রমণ আরও বাড়িয়ে চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।


টুর্নামেন্টের গ্রুপ পর্বের শুরুটা ভালো যায়নি বাংলাদেশ নারীদের। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল তারা। টুর্নামেন্টে মোট ১৬ গোল হজম করতে হলেও শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে ড্র করে একটি সম্মানজনক পয়েন্ট অর্জন করে এশিয়ান গেমস মিশন শেষ করল দেশের নারী ফুটবলাররা।


আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By