সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ
আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি

সীমু দা
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%83%E0%A6%B6%E0%A6%82%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BF

দামি একটি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) নৃশংসভাবে হত্যা করেছে তার পরিচিত কিশোর ও যুবকরা। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উন্মোচন করেন। নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে।


পুলিশ সুপার জানান, অপ্রতিম নিখোঁজের পর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুর সোয়া দুইটার দিকে প্রধান অভিযুক্ত তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার গহিন জঙ্গলে যায়। অপ্রতিমের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে সামনে আসার আগেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তুহিনকে নজরদারিতে এনে হেফাজতে নেয় পুলিশ।


জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করে যে, অপ্রতিমের আইফোনটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে কৌশলে ওই নির্জন স্থানে নেওয়া হয়েছিল। এই পরিকল্পনায় তার সঙ্গে ফাহাদ ও কামরুলও সরাসরি জড়িত ছিল। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সিয়াম নামের আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


পুলিশ সুপার আরও জানান, গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দার পাহাড়ি জঙ্গলে অপ্রতিমের ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে সে বাধা দেয়। এতে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের ভারী লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর ফোনটি নিয়ে তারা পালিয়ে যায়। তদন্তের শুরুতে প্রধান অভিযুক্ত তুহিন পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও কঠোর জিজ্ঞাসাবাদের মুখে সে সত্য স্বীকার করে। পরে তার নিজ বাড়ি থেকেই ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়।


পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, হত্যাকাণ্ডের মূল তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ বা কারও ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে এবং আলোচিত রামিসা হত্যা মামলার মতো এই মামলার বিচারও দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ আবেদন জানানো হবে।


আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By