বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

পাংশায় ফার্মেসি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, আটক ৩

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A9

রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ভোরে পাংশা থানার এসআই (নিঃ) মো. চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রঘুনাথপুর গ্রামের মো. জাহাঙ্গীর সরদার (২৬) ও নিভা এনায়েতপুর গ্রামের আল আমীন শেখ (২৫)।

পরে তাদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীর সরদারের লুঙ্গির কোচর থেকে ১০০ পিস এবং আল আমীন শেখের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিসসহ মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন প্রায় ২০ হাজার মিলিগ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলার গুধিবাড়ী এলাকা থেকে তাদের সহযোগী মো. আশরাফুল হক (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. চাঁন মিয়া বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি পাংশা থানার মামলা নং-৭ (তারিখ: ৯ জুন ২০২৬) হিসেবে রুজু করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে পূর্বে তিনটি এবং আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। পরে আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By